Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

ট্রেনের ভেন্ডার কামরায় দুই নৃত্যশিল্পীকে হেনস্তা: পুলিশের জালে টিটিই

By The News Express By By The News Express August 21, 2026
ট্রেনের ভেন্ডার কামরায় দুই নৃত্যশিল্পীকে হেনস্তা: পুলিশের জালে টিটিই
বিশেষ সংবাদদাতা, বনগাঁ:
ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টে ওঠায় দুই তরুণী নৃত্যশিল্পীকে কুরুচিকর ভাষায় আক্রমণ, অশালীন মন্তব্য ও চরম মানসিক হেনস্তার অভিযোগে এক ট্রেন টিকিট পরীক্ষককে (টিটিই) গ্রেপ্তার করল বনগাঁ জিআরপি। ধৃত টিকিট পরীক্ষকের নাম প্রশান্ত নাথ, বাড়ি বিড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে অভিযুক্তকে আটক করে বনগাঁয় নিয়ে আসা হয়। রাতভর টানা জিজ্ঞাসাবাদের পর অপরাধ স্বীকার করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

জানা যায় গত ১৮ জুলাই গোবরডাঙার বাসিন্দা ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা নামে দুই তরুণী নৃত্যশিল্পী রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার জন্য বের হন। গোবরডাঙা স্টেশন থেকে টিকিট কাটলেও ভুলবশত তাঁরা একটি ভেন্ডার কামরায় উঠে পড়েন। বনগাঁ স্টেশনে নেমে রানাঘাট লোকাল ধরার কথা ছিল তাঁদের। কিন্তু বনগাঁ স্টেশনে ট্রেন থামতেই কর্তব্যরত টিকিট পরীক্ষক প্রশান্ত নাথ তাঁদের আটক করেন এবং ভেন্ডার কামড়ায় ওঠার অপরাধে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় ভীত হয়ে দুই তরুণী বাড়িতে তাঁদের অভিভাবকদের ফোন করেন। অভিযোগ, ফোনের ওপার থেকে মায়েরা কথা বলতে গেলে টিকিট পরীক্ষক তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এমনকি নাচের ক্লাসের শিক্ষিকা ফোন করে কারণ জানতে চাইলে তাঁকেও কুরুচিকর ভাষায় অপমান করা হয়।

অভিযোগের তির আরও মারাত্মক মোড় নেয় দুই ভুক্তভোগীর বক্তব্যে। ঋত্বিকা ও অশ্রী জানান, টিকিট পরীক্ষক তাঁদের একটি ঘরে আটকে রাখেন এবং কুৎসিত ইঙ্গিত করে বলেন, "একজনকে বিয়ে করব, আর একজনকে সারারাত নাচাব।"

এই চরম হেনস্তার ঘটনার প্রতিবাদে সরব হন ভুক্তভোগীদের অভিভাবক এবং স্থানীয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, শতাধিক নৃত্যশিল্পী অভিযুক্ত টিকিট পরীক্ষকের ছবি হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।