রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
সোশ্যাল মাধ্যমে ফেক একাউন্ট খুলে প্রতারনা
By By The News Express July 27, 2026
Share:
সোশ্যাল মাধ্যমে ফেক একাউন্ট খুলে ভিডিও কলের ছবি পোস্ট করে ব্ল্যাক মেল করার অভিযোগ এক গৃহবধূর । ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতানোর অভিযোগ। অভিযোগ পেয়ে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত। গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর..... বাগুইআটির বাসিন্দা এক গৃহবধু সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে, ২০২২ সালে সঞ্জয় সাঁতরা নামে এক যুবকের সাথে ফেসবুকে তার আলাপ হয়।ঐ যুবক কেরালায় একটি সোনার কম্পানিতে কাজ করে বলে জানায়। এর পরে মহিলার সাথে বন্ধুত্ব হয়। এর পর ভিডিও কলের মাধ্যমে কথা হয়।বেশ কয়েক মাস পরে দেখা যায় একটি ফেক প্রোফাইল খুলে সেখানে ভিডিও কলের মাধ্যমে কথা বলে বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করে। এর পর হুমকি দিয়ে প্রায় ৫ লাখ টাকা নেয়। এর পরে আবারো হুমকি দিতে থাকে। এর পরে গতমাসে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়েছে।