Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো।

 -Sabyasachi By -Sabyasachi November 15, 2026
৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো।


৩০ ফুট উচ্চতার রামচন্দ্র। হাতে আনুমানিক ১০ কেজি ওজনের বিশাল তীর-ধনুক। যেন অযোধ্যা নগরীকে পাহারা দিচ্ছেন স্বয়ং রামচন্দ্র। এমনই অভিনব ভাবনায় সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের ৫৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ।
মণ্ডপের অন্দরসজ্জায় কাল্পনিক ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা নগরীর পরিবেশ। রামচন্দ্রের বিশালাকার মূর্তি থেকে শুরু করে মণ্ডপের প্রতিটি সাজসজ্জায় তুলে ধরা হয়েছে অযোধ্যার বিশেষ আবহ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরেই সম্পূর্ণ হয়েছে এই অভিনব মণ্ডপসজ্জা।
উল্লেখ্য, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপের। মুখ্যমন্ত্রীর হাত ধরে নিজেদের পুজোর উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উদ্যোক্তারা। তাঁদের কথায়, “এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মণ্ডপসজ্জার উদ্বোধন করতে এলেন। আমরা অত্যন্ত আপ্লুত ও খুশি।”
৫৬ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবার অযোধ্যা নগরীর অভিনব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো।