Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

বিতর্কিত মন্তব্যে শোরগোল: বিজেপির বিরুদ্ধে 'সাঁটা ভাঙা মার'-এর হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 27, 2026
বিতর্কিত মন্তব্যে শোরগোল: বিজেপির বিরুদ্ধে 'সাঁটা ভাঙা মার'-এর হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর
সাম্প্রতিক রেজীনগরের একটি জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি তিনি প্রকাশ্যেই শারীরিক আক্রমণের হুমকি দিয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও অনামিকা ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা নির্বাচিত জনপ্রতিনিধির মতো আস্ফালন করছেন। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি কড়া বার্তা দেন, মুর্শিদাবাদ জেলায় যেন বিজেপির এই রাজনৈতিক দাপট অবিলম্বে কমানো হয়।

তিনি হুমকি দেন যে, তাঁর সমর্থকদের নিয়ে তিনি ময়দানে নামলে এমন 'সাঁটা ভাঙা মার' শুরু করবেন যে বিজেপির পতাকা বহন করার মতো কেউ অবশিষ্ট থাকবে না।

পাশাপশি জেল বা পুলিশি মামলাকে তিনি তোয়াক্কা করেন না বলে স্পষ্ট জানান। বহরমপুর সেন্ট্রাল জেলের ৪,৭০০ থেকে ৪,৮০০ জনের ধারণক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি লক্ষাধিক লোক নিয়ে রাস্তায় নামার এবং স্বেচ্ছায় কারাবরণের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

প্রকাশ্যে বিরোধী রাজনৈতিক দলের প্রতি তাঁর এই প্ররোচনামূলক ও আক্রমণাত্মক বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।