Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

আজ দীঘায় জগন্নাথ দেবের পূন্য স্নান যাত্রা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 29, 2026
আজ দীঘায় জগন্নাথ দেবের পূন্য স্নান যাত্রা
দিঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা ঘিরে বিরাট আয়োজন। সকাল থেকে মন্দির চত্বরে সাজো সাজো রব, ভক্তবৃন্দের উপস্থিত চোখো পড়ার মতো। জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে ভিড় জমিয়েছেন দিঘাতে বেড়াতে আসা বহু পর্যটক।
পুরীর জগন্নাথ ধামের বেশ কিছু নিয়ম অনুসরণ করেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
১০৮ টি সুগন্ধী কলস জলে জগন্নাথ বলরাম সুভদ্রা কে মহাস্নান করানো হবে।
তারপরেই ১৪ দিনের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা অন্তরালে থাকবেন।
তারপরেই আবার রথের দিন থেকেই প্রভু জগন্নাথ দেবকে আবার মন্দিরে দেখা যাবে।।