কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলে বাকিদের ঘরে ফেরার অনুরোধ করলেন মমতা
By Reporter Sabyasachi June 26, 2026
Share:
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কর্মীদের নিয়ে কুনাল ঘোষ একটা সভা ডেকেছিলেন। তার বিশ্বাস মমতাকে সামনে রেখে আবার পুরোনো তৃণমূলকে ফিরিয়ে আনা যাবে। সেই সভাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আজ তাঁদের জীবনের দামে, তাঁদের ত্যাগের দামে যাঁরা বিজয়ী হয়েছেন, বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তাঁরা শুধু নিজেদের ও নিজেদের পরিবার বাঁচার জন্য নাম লেখাচ্ছেন অন্য দলে। বিশ্বাসঘাতকদের কোনও ক্ষমা নেই। আগামীদিন জনগণ কৈফয়ৎ চাইবে।” এরপরই নাম না করে ঋতব্রতকে আক্রমণ করে বলেন, “বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা কাজ ভাল করেছিল। এটাকে বহিষ্কার করেছিল।”
তৃণমূল সুপ্রিমোর বার্তা, বিশ্বাসঘাতকার কোনও ক্ষমা নেই। ভোটে ভরাডুবির পর তৃণমূল নেতাদের উল্টো সুর বারবার অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে। তারপর সই জালিয়াতি কাণ্ড, ঋতব্রতদের নতুন তৃণমূল ব্লক গঠন, সংসদীয় রাজনীতিতে ভাঙন…যখন একের পর এক ঘটনা ঘটে চলেছে, সেইসময় কিন্তু প্রকাশ্যে এই নিয়ে সেভাবে মন্তব্য করতে দেখা যায়নি মমতাকে। তবে, এবার কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। একইসঙ্গে নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলেও তীব্র আক্রমণ করেন মমতা। বিদ্রোহী বিধায়ক, সাংসদের একাংশকে ফিরে আসার বার্তাও দিয়েছেন তিনি। মমতা বলেন, “কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?…যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। আর যাঁরা ভাবছেন এই ভাবে চলবেন, তাঁরা কিন্তু না ঘর কা না ঘাট কা হয়ে থাকবেন।”