কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
দাঁতনের জেনকাপুরে তৃণমূল নেতার গুদামঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
By Reporter Sabyasachi June 18, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের জেনকাপুর এলাকায় এক তৃণমূল নেতার গুদামঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেনকাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ এজারুল হকের একাধিক গুদামঘর রয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহের ভিত্তিতে মঙ্গলবার ব্লক প্রশাসনের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বেশ কয়েকটি গুদামঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় একটি পরিত্যক্ত গুদামঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে জানা গেছে। আগ্নেয়াস্ত্রটি কী ধরনের, সেটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ওই গুদামঘরের মালিকানা এবং অস্ত্রটির উৎস সম্পর্কেও তদন্ত চলছে। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।