কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
তামান্না হত্যা মামলায় গ্রেপ্তার ২
By Reporter Sabyasachi June 26, 2026
Share:
গতকাল মুখ্যমন্ত্রীর সাথে তামান্নার মা দেখা করার কয়েকঘন্টার মধ্যেই তামান্না হত্যা মামলায় গ্রেফতার ২ । মোট ১২ জনের নামে অভিযোগ দায়ের হলেও এর আগে মুল অভিযুক্তরা ছাড়া কয়েকজন গ্রেফতার হয় পুলিশের হাতে । এর পর বারবার তামান্নার মা কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেন এবং দোষীদের গ্রেফতারের দাবি জানায় । পরবর্তিতে তামান্না মা গতকাল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং মুখ্যমন্ত্রী বিধানসভার ভাষনের মধ্যেই বলেন তামান্না হত্যার দোষীরা শাস্তি পাবেন । এরপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রাত ভোর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ২ জনকে । পুলিশ সুত্রে জানা যায় গ্রেফতার হওয়া ২ জনের নাম জিয়ারুল শেখ ও সাবির শেখ । গতকাল পলাশিপাড়া ও রেজিনগর থেকে গ্রেফতার করা হয় তাদের । আজ তাদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে ।