Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

আপনি কি ১ জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে…

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 23, 2026
আপনি কি ১ জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে…
আপনি কি অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই এক কোটির বেশি আবেদন জমা পড়েছে। তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু, আপনি কীভাবে বুঝবেন যে এক কোটির তালিকায় আদৌ আপনার নাম রয়েছে কি না? বা আপনার ভেরিফিকেশন (Annapurna Yojana Verification) সম্পূর্ণ হয়েছে কি না? কীভাবে দেখবেন নিজের নাম, কীভাবে স্টেটাস দেখবেন, জেনে নিন

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কী, দেখবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Status) আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ-ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্ট্রারড মোবাইল নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করলেই একটা ওটিপি আসবে আপনার ফোন নম্বরে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপলিকেশন নম্বর, আধার নম্বর অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে। OTP যাচাই সম্পন্ন হলে আবেদনপত্রের স্ট্যাটাস কী তা দেখা যাবে।