কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
হাতি সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হবে রাজ্য', জানালেন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী
By Reporter Sabyasachi June 16, 2026
Share:
হাতি সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হবে রাজ্য', বনদপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের সমবায়, বন ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। সোমবার বিকেলে বেলিয়াতোড় বন বাংলোর অতিথি নিবাসে কেন্দ্রীয় মুখ্য বন পাল ডঃ বাসব রাজ হলিয়চি, বাঁকুড়া উত্তর, দক্ষিণ ত পাঞ্চেৎ বিভাগের ডিএফও যথাক্রমে জে ফরিদ শেখ, রাজু বাউরী ও অভিজিৎ কর সহ বিধায়ক বিল্লেশ্বর সিনহার উপস্থিতিতে বিশেষ এক বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠক শেষে মন্ত্রী দিবাকর ঘরামি ওই বিষয়ে আরও বলেন, বাঁকুড়া জেলায় সর্বাধিক ৬০ থেকে ৭০ টি হাতি রাখা সম্ভব, কিন্তু সেই জায়গায় ঝাড়খণ্ড থেকে ২০০ হাতি এখানে ঢুকে পড়ছে। ওই রাজ্যের সরকার হাতিদের ফেরৎ নিতে চাইলেও পর্যাপ্ত খাদ্যের কারণে এখান থেকে ফিরতে চাইছেনা। এবিষয়টি নিয়েও চিন্তা ভাবনা চলছে। তবে ২০২৫-২৬ এ এক জনেরও হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
এছাড়াও এদিন মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, বনভূমি রক্ষা, এখান থেকে সরকার ও সাধারণ মানুষের রোজগার কিভাবে বাড়ানো যায় সেবিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে তিনি জানান।