Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

সমস্ত মন্ত্রী কিভাবে তাঁদের দপ্তর সামলাবেন, তা নিয়ে ক্লাস নিলেন শুভেন্দু

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 15, 2026
সমস্ত মন্ত্রী কিভাবে তাঁদের দপ্তর সামলাবেন, তা নিয়ে ক্লাস নিলেন শুভেন্দু
যে মন্ত্রীসভা গঠিত হলো সেখানে যখন শুভেন্দু তৃণমূলে ছিলেন তখন তিনি বেশ কিছু দপ্তর সামলেছেন, আর কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিশীথ প্রামানিককে দপ্তর সামলাতে হয়েছে। বাকি সকলেই মন্ত্রী হিসাবে একদম আনকোরা। তাই সকলের উদ্দেশ্যে তিনি শনিবার একটা প্রাথমিক ক্লাস নিয়ে নিলেন। শনিবার দুপুরে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা। আইনি বিষয় নিয়ে মন্ত্রীদের অবহিত করেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্যসচিব মনোজ আগরওয়াল,ইন্সটিটিউটের ডিরেক্টর দুষ্মন্ত নারিয়েল,স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ,অনুপ আগরওয়ালা এবং সুনীল গুপ্তরা। এরপর শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহকর্মী তথা মন্ত্রীদের সৎ ভাবমূর্তি বজায় রাখার নির্দেশ দেন। এমনকী, নির্দেশ দেওয়া হয় ফাইল ভালোভাবে দেখে নেওয়ার। অকারণে কোনও ফাইল আটকে না রেখে দ্রুত কাজ সম্পন্ন করার উপর জোর দেন। সরকারি কাজ ও পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক করেন।

তিনি আরো বলেন, এলাকায় সফরের সময় অপ্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার পরামর্শ দেন। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মানুষের পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এর আগে দফতর সামলানোর অভিজ্ঞতা রয়েছে শুভেন্দুর। তৃণমূল জমানায় তিনি বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। আর রয়েছেন নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তবে বাদ বাকি সকলেই একদম নতুন মুখ। তাই দফতর সামলাতে গিয়ে কারও যাতে কোনও রকম সমস্য়া না হয় সেই কারণে আগেভাগেই ক্লাস নিলেন শুভেন্দু অধিকারী।