Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 07, 2026
ভোট-পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
ভোট-পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইটভাটা মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল।
অভিযোগ, ২০২১ সালে ভোটের ফল ঘোষণার পর কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর ও সশস্ত্র লোকজন নিয়ে আদিত্যপুরের লায়ন ব্রিক ফিল্ডে হামলা চালানো হয়। ভাটার মালিকের দাবি, বোমা ও বন্দুকের ভয় দেখিয়ে প্রায় ৩ লক্ষ ইট লুট করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তিনি আরও অভিযোগ করেন, পুরো ঘটনাটি অনুব্রত মণ্ডলের নির্দেশে ঘটেছিল।
শুভেন্দু বিকাশ মণ্ডলের দাবি, সে সময় থানায় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। সম্প্রতি তিনি আবার শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।