কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে পদত্যাগ উত্তম বারিকের
By Reporter Sabyasachi June 06, 2026
Share:
পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পদত্যাগ করলেন। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে তিনি পদত্যাগ পত্র জমা দেন। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ভোটের পরাজয়ের পর কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এসে বলেছিলাম জনগনের রায় গনতন্ত্রের শেষ কথা বলে। জনগণের রায় যেহেতু আমাদের মাথা থেকে সরে গেছে তাই এই পদের অমর্যাদা করা উচিত নয়।মানুষ চাইছেন না, তাই সরে আসলাম।
পাশাপাশি পদত্যাগ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন, তার এই সরে আশাকে সাধুবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা রাজ্য সহ পূর্ব মেদিনীপুর জেলাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।সভাধিপতিও চান আমাদের জেলা উন্নয়নে সামিল হোক। আর ঠিক সেই কারণে তিনি পদত্যাগ করছেন। তার এই পদত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সব মিলিয়ে রাজ্যে পালা বদলের পর কলকাতা সহ বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও পদ থেকে পদত্যাগের ছবি ধরা পড়লো।