Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

২২৬ তো বটেই, ২৩০-ও পার করতে পারি', জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা; কর্মীদের দিলেন কড়া বার্তা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 01, 2026
২২৬ তো বটেই, ২৩০-ও পার করতে পারি', জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা; কর্মীদের দিলেন কড়া বার্তা
নির্বাচনের ফল ঘোষণার আগে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মানুষ যেভাবে দু’হাত উজাড় করে ভোট দিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেস এবার বিপুল ব্যবধানে জয়লাভ করবে। শুধু তাই নয়, ম্যাজিক ফিগার পেরিয়ে দলের আসন সংখ্যা ২৩০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের রায়ের ওপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে। তিনি বলেন, “আমরা ২২৬ তো ক্রস করবই, সংখ্যাটা ২৩০-ও হতে পারে।” তৃণমূল নেত্রীর এই আত্মবিশ্বাসী সুর দলের কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

জয় নিয়ে আশাবাদী হলেও, ভোট চলাকালীন পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
ভোটের দিনগুলোতে তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে। বিনা কারণে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।বিরোধীদের পক্ষ থেকে পেশ পেশিশক্তি ব্যবহার করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

নির্বাচন মিটলেও লড়াই এখনই শেষ হচ্ছে না বলে সতর্ক করেছেন মমতা। বিশেষ করে গণনার দিন নিয়ে কর্মীদের অত্যন্ত সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, গণনার সময় ইভিএম (EVM) বদলানোর বা কারচুপি করার চেষ্টা হতে পারে।

“গণনাকেন্দ্রে কড়া পাহারা দিতে হবে। ইভিএম যাতে কোনওভাবে বদলানো না যায়, সেদিকে সতর্ক নজর রাখুন। গণনা শেষ না হওয়া পর্যন্ত জায়গা ছাড়বেন না।”

রাজ্যে পালাবদল হবে নাকি তৃণমূল আবারও রেকর্ড গড়ে ক্ষমতায় ফিরবে— তার উত্তর দেবে সময়। তবে গণনার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘২২৬-২৩০’ আসনের দাবি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।