Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ভোটের আগের রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃনমূল প্রার্থী বেচারাম মান্নার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 30, 2026
ভোটের আগের রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃনমূল প্রার্থী বেচারাম মান্নার
রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।
সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না থানার গেটের সামনে মাটিতে বসে স্লোগান, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি চালায়।
প্রার্থী বেচারাম মান্নার অভিযোগ, রাতের অন্ধকারে সিঙ্গুর ব্লকের তৃণমূল বিভিন্ন অঞ্চল সভাপতি থেকে কর্মীদের বাড়ি থেকে তুলে আনছে। থানায় এনে এসে বসিয়ে রাখছে।
আরো অভিযোগ, থানায় যাদের নামে কোনো অভিযোগ নেই, তাদের থানায় নিয়ে এসে হয়রানি করা হচ্ছে।
রাতে অঞ্চল সভাপতি শ্যামাপদ মন্ডল কে থানায় তুলে তুলে নিয়ে এসে আটকে রাখে। বিজেপিকে জেতানোর জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এই ধরনের কাজ করছে।
অপরদিকে সিঙ্গুরের বুড়িগ্রাম এলাকায় এক তৃনমূল কর্মী সনৎ কুমার ধারা রাতে বাড়ির সামনে বসে ছিল। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ তাকে বেধড়ক মারধোর করে। রক্তাক্ত অবস্থায় তাকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কর্মীকে দেখতে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না হাসপাতালে আসে।