Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

প্রচারের শেষ দিনে কাকদ্বীপে শক্তি প্রদর্শন তৃনমূলের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 28, 2026
প্রচারের শেষ দিনে কাকদ্বীপে শক্তি প্রদর্শন তৃনমূলের
সন্দীপ দাস, কাকদ্বীপ:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাকদ্বীপে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী মন্টু রাম পাখিরার সমর্থনে এদিন বিশাল টোটো ও বাইক মিছিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে কাকদ্বীপ শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। শয়ে শয়ে টোটো ও বাইক নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকেরা মিছিলে সামিল হন। পাশাপাশি, এই মিছিলে কয়েকশো মহিলার সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। দলীয় পতাকা হাতে ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
মিছিলটি কাকদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। রাস্তায় দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও মিছিলে সমর্থন জানান বলে দাবি তৃণমূল নেতৃত্বের। মিছিলের জেরে কিছু সময়ের জন্য যান চলাচলেও আংশিক প্রভাব পড়ে।
তৃণমূলের দাবি, এই মিছিলই প্রমাণ করছে কাকদ্বীপে তাদের সংগঠন কতটা শক্তিশালী এবং প্রার্থী মন্টু রাম পাখিরার প্রতি মানুষের সমর্থন কতটা বিস্তৃত।
অন্যদিকে, বিরোধীদের কটাক্ষ—এ ধরনের মিছিল কেবল শক্তি প্রদর্শনের রাজনীতি, এতে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় না।