রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
সন্দীপ দাস, সাগর :
সাগর বিধানসভার নির্বাচনী লড়াইয়ে এবার তারকাদের ঝলকানি স্পষ্ট। তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে রবিবার নামখানায় জনজোয়ার তুললেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী June Malia এবং অভিনেতা Parambrata Chatterjee।
দুপুর প্রায় ১২টা নাগাদ নামখানা কলেজ মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন এই দুই তারকা। তাঁদের একঝলক দেখতে মাঠে উপচে পড়ে ভিড়। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য রোড শো। হুডখোলা গাড়িতে চড়ে নামখানা থেকে সাতমাইল পর্যন্ত এগোতে থাকেন জুন ও পরমব্রত—রাস্তার দু’ধারে তখন উৎসাহী জনতার ঢল।
শয়ে শয়ে টোটো, বাইক এবং কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘক্ষণ যানজটেরও সৃষ্টি হয়।
সাতমাইল বাজারে সংক্ষিপ্ত সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন জুন মালিয়া। তাঁর দাবি, “আজকের এই জনসমুদ্রই বলে দিচ্ছে বঙ্কিম হাজরা রেকর্ড ব্যবধানে জিতবেন। বিজেপি নেতারা বাংলার মাটি বুঝতে পারেন না, তাই বাইরে থেকে এসে রাজনীতি করার চেষ্টা করছেন।”
অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায় নামখানার মানুষের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আবেদন জানান।
তারকা প্রচার শেষ হলেও থামেনি শক্তি প্রদর্শন। সাতমাইল থেকে বকখালি পর্যন্ত বিশাল মিছিলের নেতৃত্ব দেন প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
তৃণমূলের এই শক্তি প্রদর্শনকে ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।