রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের•প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব•সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর•চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও•কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন•
বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে কাকদ্বীপে শুক্রবার দেখা গেল গ্ল্যামার আর রাজনীতির বিরল মেলবন্ধন। একদিকে টলিউড তারকা ও সাংসদ কোয়েল মল্লিক-এর ঝলমলে রোড শো, অন্যদিকে বাম প্রার্থী নারায়ণ দাসের শক্তি প্রদর্শন—সব মিলিয়ে কার্যত রাজনৈতিক উত্তাপে ফুটল কাকদ্বীপ।
বিকেল প্রায় ৪টে নাগাদ হেলিকপ্টারে করে বাসন্তী ময়দানে নামেন কোয়েল মল্লিক। সেখান থেকে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে শুরু হয় হুডখোলা ট্যাবলোয় চড়া বর্ণাঢ্য রোড শো। বাসন্তী ময়দান থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে কলেজ মোড় পর্যন্ত রাস্তাজুড়ে উপচে পড়ে জনতা। প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। হাসিমুখে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। বিশাল এই মিছিলে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।
রোড শোর মাঝে আত্মবিশ্বাসী মন্টুরাম পাখিরা বলেন,
“এই জনজোয়ারই প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে। এই ভালোবাসা থাকলে জয় নিশ্চিত।”
অন্যদিকে, তৃণমূলের এই গ্ল্যামারাস প্রচারের পাল্টা শক্তি দেখাতে রাস্তায় নামে বাম শিবির। চৌরাস্তা থেকে বামুনমোড় রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন সিপিআইএম প্রার্থী নারায়ণ দাস। পরে কলেজ মোড় সংলগ্ন এলাকায় পথসভা করেন তিনি। শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে হওয়া এই মিছিলে উঠে আসে বেকারত্ব ও দুর্নীতির ইস্যু।
নারায়ণ দাসের কটাক্ষ,
“মানুষ আর আড়ম্বর চায় না, এবার কাজের মানুষকেই বেছে নেবে।”
সব মিলিয়ে, নির্বাচনের আগে কাকদ্বীপে এই দিনটি পরিণত হল হাই-ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের এক উজ্জ্বল নমুনায়।