Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত, তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 24, 2026
ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত, তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক
গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না,তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক,ঝরল রক্ত!মহিলাদের শ্লীলতাহানি,মারধরের অভিযোগ।
ময়নার বাকচার সাঁইতলা পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা।আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা।তারা পুলিশে অভিযোগ করে।তারপরেই সকাল থেকে প্রায় ২৫০-৩০০ বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধোর শুরু করে,বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়,মারধোর করে তাদেরকেও।লোহার রড দিয়ে মারধোর চলে এমনটাই অভিযোগ, এর জেরে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে বিজেপির অভিযোগ তারা ওই এলাকায় আড্ডা মারছিল। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের ওপর হামলা চালায়, রড দিয়ে মারধোর করে তাদের পা হাত ফাটিয়ে দেয়।ঘটনায় ৩ বিজেপি কর্মী জখম হন। গুরুতর অবস্থায় ১ জনকে তমলুক মেডিকেল কলেজ এ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে CAPF এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে।