পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস
By -Sabyasachi October 24, 2026
Share:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে অক্টোবরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ, শক্তি এবং স্থলভাগে আছড়ে পড়ার স্থান এখনও নিশ্চিত নয়।
বিশাখাপত্তনম উপকূলের দিকে এগোতে পারে ঘূর্ণিঝড়
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। বিশাখাপত্তনমের কাছে সম্ভাব্য ল্যান্ডফলের কথা উঠে এলেও, স্থলভাগে আছড়ে পড়ার নির্দিষ্ট স্থান এখনও নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হবে, তা-ও পর্যবেক্ষণে রয়েছে।