Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পরিবার থেকে বহু দূরে সীমান্তে অতন্দ্র প্রহরীদের ভাইফোঁটা, জওয়ানদের দীর্ঘায়ু কামনায় দক্ষিণ দিনাজপুর বিজেপির মহিলা মোর্চা

 -Sabyasachi By -Sabyasachi November 11, 2026
পরিবার থেকে বহু দূরে সীমান্তে অতন্দ্র প্রহরীদের ভাইফোঁটা, জওয়ানদের দীর্ঘায়ু কামনায় দক্ষিণ দিনাজপুর বিজেপির মহিলা মোর্চা

দক্ষিণ দিনাজপুর:
সকলের ভাই-বোন ও পরিবার থাকলেও ভাইফোঁটার মতো বিশেষ দিনে তাঁদের অনেকেকেই কাটাতে হয় প্রিয়জনদের কাছ থেকে বহু দূরে। গোটা দেশ যখন উৎসবে মেতে ওঠে, তখন দেশমাতৃক্ষার সুরক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করে চলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। উৎসবের দিনে পরিবারের জন্য মন খারাপ থাকলেও কর্তব্যকেই তাঁরা সর্বাগ্রে স্থান দেন। আর এই বীর জওয়ানদের সুরক্ষার কথা মাথায় রেখেই ভাইফোঁটার দিনে এক বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।
বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের কপালে ফোঁটা দিলেন বিজেপির মহিলা নেত্রীরা। এদিনের এই ব্যতিক্রমী আয়োজনে ভাইফোঁটা পেয়ে অত্যন্ত খুশি হন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।
এ বিষয়ে বিজেপির বুনিয়াদপুর শহরের সাধারণ সম্পাদিকা শিখা সরকার বলেন, “অতন্দ্র প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে নিরলস সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। পরিবার ও আপনজনদের থেকে বহু দূরে আমাদের সুরক্ষায় যারা সর্বদা নিয়োজিত, তাদের সুরক্ষার জন্যই এদিন আমরা বুনিয়াদপুর শহর বিজেপির পক্ষ থেকে সেই সমস্ত জ‌ওয়ানদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দিয়েছি।”
পরিবারহীন উৎসবের দিনে সীমান্তে কর্মরত জওয়ানদের এই সম্মান ও ভালোবাসা জানানোর উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।