পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
জয়রামবাটি মাতৃমন্দিরে ১০২তম দুর্গাপুজো: মহাষ্টমীর পুণ্যলগ্নে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পুজো।
By -Sabyasachi October 19, 2026
Share:
আড়ম্বর নয়, বরং ভাব, ভক্তি ও নিষ্ঠাকে সম্বল করে মহাষ্টমীর পরম পুণ্যলগ্নে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে মহা সমারোহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পুজো। মা সারদার জন্মভিটের দুর্গোৎসবের শতাব্দী প্রাচীন এই প্রথাকে ঘিরে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এ বছর মাতৃমন্দির জয়রামবাটিতে কুমারী রূপে পূজিতা হলো ৫ বছর ৬ মাস বয়সি সৃজিতা ভট্টাচার্য। মাতৃমন্দিরের পরম ভক্ত সৃজিতার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মেয়েকে এই পুণ্যপীঠে কুমারী রূপে দেখার। সেই ইচ্ছাপূরণের পাশাপাশি মেয়েকে মাতৃরূপে পূজিতা হতে দেখে আপ্লুত ও আনন্দিত তিনি।
পুজোর নির্দিষ্ট তিথি ও নিয়ম মেনে এদিন সকাল ৮:৩০ মিনিটে মা সারদার পুরাতন বাড়ি থেকে শিশুকন্যাকে সুন্দরভাবে সাজিয়ে সিংহাসনে বসানো হয়। এরপর নানা বাদ্যযন্ত্রের ধ্বনির সঙ্গে শোভাযাত্রা করে তাঁকে নিয়ে আসা হয় মাতৃমন্দিরের দুর্গামণ্ডপে। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, সাড়ম্বর পূজার্চনা ও বিশেষ আরতির মধ্য দিয়ে দেবীর জাগ্রত মাতৃভাব ফুটে ওঠে শিশুকন্যার রূপ ধরে। মা সারদার মাতৃভাব ও নারীশক্তির আরাধনার মহান ঐতিহ্যকে সামনে রেখেই এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে, যা উপস্থিত হাজারো ভক্তের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে।
উল্লেখযোগ্য যে, জয়রামবাটি মাতৃমন্দিরের দুর্গাপুজো এ বছর ১০২ বছরে পদার্পণ করল। ১৯২০ সালে মা সারদার প্রয়াণের পর ১৯২৩ সালে স্বামী সারদানন্দের শুভ উদ্যোগে এখানে মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়। এর পর ১৯২৫ সাল থেকে এই স্থানে দুর্গোৎসবের সূচনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ঘটে-পটে পুজো শুরু হলেও ১৯৩২ সাল থেকে প্রতিমা এনে মৃন্ময়ী রূপে দেবীর আরাধনা শুরু হয়।
আজও বিশুদ্ধ পঞ্জিকা মেনে নির্দিষ্ট তিথি, নিখুঁত মন্ত্রোচ্চারণ ও চিরাচরিত শাস্ত্রীয় বিধি মেনেই এখানে মায়ের পুজো সম্পন্ন হয়। অষ্টমীর এই কুমারী পুজো সেই সুদীর্ঘ ঐতিহ্যেরই অন্যতম প্রধান অঙ্গ। মহাসপ্তমী ও মহাষ্টমীর সন্ধিক্ষণে মা সারদার জন্মভিটেতে শ্রীশ্রীমায়ের স্মৃতিধন্য এই মহামিলন উৎসবের পুণ্য মুহূর্তের সাক্ষী থাকতে দেশের দূর-দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন বহু অনুরাগী ও দর্শনার্থী।