Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

মহাষ্টমীতে তারাপীঠ মন্দির চত্বরে মহাসমারোহে পালিত হলো কুমারী পুজো

 -Sabyasachi By -Sabyasachi October 19, 2026
মহাষ্টমীতে তারাপীঠ মন্দির চত্বরে মহাসমারোহে পালিত হলো কুমারী পুজো

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: মহাষ্টমীর পবিত্র লগ্নে বাংলার অন্যান্য জায়গার মতো মহা সমারোহে কুমারী পুজো অনুষ্ঠিত হলো মা তারারপীঠ মন্দির চত্বরে। প্রতি বছরের মতো এবারও তারাপীঠের সেবাইতদের উদ্যোগে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
তারাপীঠ মহাশ্মশান ও মন্দির চত্বরে সাধারণত প্রথা অনুযায়ী কোনো আলাদা দুর্গোৎসব বা প্রতিমা পুজো হয় না। এখানে দেবী মা তারাকেই মহাশক্তি ও দুর্গারূপে আরাধনা করা হয়। সেই ঐতিহ্য মেনে মহাষ্টমীর এই বিশেষ দিনে মন্দির চত্বরে কুমারী পুজোর আয়োজন করা হয়।
শাস্ত্রীয় বিধান ও রীতিনীতি মেনে এদিন এক শিশুকন্যাকে কুমারী রূপে আসনে বসিয়ে পুজো করেন সেবাইতরা। মা তারার রূপেই কুমারীকে দর্শনের আশায় এবং পুণ্য অর্জনের জন্য সকাল থেকেই তারাপীঠ মন্দির চত্বরে উপচে পড়েছিল হাজার হাজার দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীর ভিড়। ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর।