Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

নবদ্বীপের মণিপুরে ‘কারুকল্প’-র ছোঁয়ায় সেজে উঠছে দুর্গাপুজোর মণ্ডপ, রাজস্থান থেকে অজন্তা-ইলোরার শিল্পভাবনা এক ছাদের নীচে

 -Sabyasachi By -Sabyasachi October 14, 2026
নবদ্বীপের মণিপুরে ‘কারুকল্প’-র ছোঁয়ায় সেজে উঠছে দুর্গাপুজোর মণ্ডপ, রাজস্থান থেকে অজন্তা-ইলোরার শিল্পভাবনা এক ছাদের নীচে
নবাবদ্বীপ: দুর্গাপুজো মানেই নতুন থিম, অভিনব মণ্ডপসজ্জা আর শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন। এই ধারা বজায় রেখেই এবার নবদ্বীপের মণিপুরে তৈরি হচ্ছে এক আকর্ষণীয় দুর্গাপুজো মণ্ডপ। রাজস্থানের রাজকীয় স্থাপত্য থেকে শুরু করে অজন্তা-ইলোরার ঐতিহাসিক শিল্পভাবনা—ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী শিল্পকলার নানা অনুষঙ্গকে সামনে রেখে তৈরি হচ্ছে এবারের থিম—‘কারুকল্প’।
শিল্পের নিপুণতা আর কল্পনার সৃজনশীলতাকে একসঙ্গে মেলে ধরার ভাবনা থেকেই এই আয়োজন। ‘কারু’ অর্থাৎ কারুশিল্প এবং ‘কল্প’ অর্থাৎ কল্পনা—এই দুইয়ের সমন্বয়েই সেজে উঠছে মণ্ডপ। দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরের স্থাপত্যশৈলী, ঐতিহ্যবাহী নকশা এবং সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। মণ্ডপের বিভিন্ন অংশে চিত্রশিল্প, অলংকরণ এবং ঐতিহ্যবাহী নকশার ছোঁয়া দর্শনার্থীদের এক অন্য মাত্রার অভিজ্ঞতা দেবে।
গত বছর দুর্গাপুজো শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল এবারের থিমের পরিকল্পনা। এখন সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে চলছে জোরকদম মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজ। প্রায় ৫০ জন দক্ষ শিল্পী ও কর্মী দিনরাত পরিশ্রম করছেন। আলপনা, বস্ত্রশিল্পের নকশা এবং নানা ধরনের অলংকরণের মাধ্যমে মণ্ডপটিকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত শিল্পীরা। বিশেষ করে, গোটা আয়োজনেই পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই থিম সম্পর্কে উদ্যোক্তা পৃতম দেবনাথ জানান, ‘কারুকল্প’-এর মাধ্যমে ভারতীয় শিল্পকলার বিভিন্ন দিককে একসঙ্গে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। মণ্ডপসজ্জায় শিল্পের সূক্ষ্মতা এবং ঐতিহ্যের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার কাজ চলছে।
সব মিলিয়ে, রাজস্থান থেকে অজন্তা-ইলোরার শিল্পঐতিহ্যের অনুপ্রেরণায় সেজে ওঠা নবদ্বীপের মণিপুরের ‘কারুকল্প’ মণ্ডপটি যে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।