Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

শিক্ষক দিবসের খাওয়া নিয়ে উত্তাল জেলা স্কুল, ছাত্রদের সাথে শিক্ষকের মারপিটের ঘটনায় রক্তাক্ত প্রধান শিক্ষক

By The News Express By By The News Express September 08, 2026
শিক্ষক দিবসের খাওয়া নিয়ে উত্তাল জেলা স্কুল, ছাত্রদের সাথে শিক্ষকের মারপিটের ঘটনায় রক্তাক্ত প্রধান শিক্ষক
মঙ্গলবার এক নজির বিহীন ঘটনার সাক্ষী রইলো উওর বঙ্গের প্রাচীন স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল,ছাত্রদের মারে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো প্রধান শিক্ষক ধর্ম চাদ বারুই। ঘটনার সূত্রপাত প্রধান শিক্ষকের মারে আহত ছাত্ররা বলে অভিযোগ। স্কুলে বিরাট পুলিশ বাহিনী ।

ঘটনাকে ঘিরে মঙ্গলবার এক নজির বিহীন ঘটনার সাক্ষী রইলো উওর বঙ্গের প্রাচীন স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল, ছাত্রদের মারে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো প্রধান শিক্ষক ধর্ম চাদ বারুই।
টিচার্স ডে উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়া চলছিল, দশম শ্রেণির ছাত্র দের এর আওতায় আনা হয়নি। এর থেকেই শুরু উত্তেজনা।

কিছু ক্ষণের মধ্যেই রণক্ষেত্রের রূপ নেয় এই প্রাচীন স্কুল চত্বর।
পুলিশ এসে রক্তাক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যেতে গেলেও পথ আটকায় ছাত্ররা। পরবর্তীতে পুলিশ আহত প্রধান শিক্ষককে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।