Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

দীর্ঘ নির্বাসনের পর কলকাতায় তসলিমা নাসরিন, পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান

By The News Express By By The News Express August 04, 2026
দীর্ঘ নির্বাসনের পর কলকাতায় তসলিমা নাসরিন, পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান
দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার, পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুবাদের সাথে।
যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন প্রিয় লেখিকাকে।১৯৩২সালের ৯ই ডিসেম্বর, কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা সোদপুরের, এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন, ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধি তো স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা।