পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে হুগলিতে বিশেষ অভিযান, উৎসবের মরশুমে বাজি পোড়ানো নিয়েও কড়া নির্দেশিকা জেলাশাসকের
By -Sabyasachi November 07, 2026
Share:
নিজস্ব সংবাদদাতা, হুগলি: খাদ্যদ্রব্যের গুণমান বজায় রাখা, ভেজাল প্রতিরোধ এবং দীপাবলি-কালীপুজোর মরশুমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল হুগলি জেলা প্রশাসন। খাদ্য সুরক্ষার পাশাপাশি আসন্ন উৎসবে বাজি পোড়ানোর সময়সীমা ও বিধিনিষেধ এবং পরিযায়ী শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত একাধিক বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করলেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরী।
জেলাশাসকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে 'Special Food Safety and Edible Oil Enforcement Drive' সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জেলাশাসক জানান, জেলাজুড়ে খাদ্য সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলা, বিশেষ করে বাজারে বিক্রি হওয়া ভোজ্য তেলের নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করাই এই अभियाনের মূল লক্ষ্য। খাদ্য উৎপাদক, ব্যবসায়ী ও বিক্রেতাদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি কোথাও অনিয়ম ধরা পড়লে আইনানুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।
খাদ্য সুরক্ষার পাশাপাশি সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বক্তব্য রাখেন জেলাশাসক। বাংলায় ফিরে আসার জন্য পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বার্তা ও তাঁদের সুরক্ষার নানাবিধ উদ্যোগের কথা উল্লেখ করেন খুরশিদ আলী কাদরী। এ ছাড়াও কেন্দ্র সরকারের 'বিবিজি রামজি' (VB-G RAM G) সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়।
উৎসবের মরশুমে বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কার্যকর করার কথা জানিয়েছেন জেলাশাসক। নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ ও ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৭টা এবং সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে বাজি পোড়ানো যাবে। তবে হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের মতো সংবেদনশীল এলাকা থেকে অন্তত ৩০০ মিটার দূরত্ব বজায় রেখে বাজি পোড়ানোর কড়া বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
জনস্বার্থ রক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা এবং উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে হুগলি জেলা প্রশাসনের এই চতুর্মুখী পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।