পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
বাঁকুড়ায় রেল লাইনের ধার থেকে পুলিশ অফিসারের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ঘনাচ্ছে রহস্য, দূর্ঘটনার তত্ব কার্যত উড়িয়ে দিচ্ছেন স্থানীয়রা
By -Sabyasachi November 01, 2026
Share:
বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ডি আই বি ইন্সপেক্টর জয়ন্ত পাল এর ছিন্নভিন্ন মৃতদেহ। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনা দূর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্থানীয়রা দূর্ঘটনার তত্ব পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন।
বাঁকুড়ার কেঠারডাঙ্গা রেলগেট দিয়ে একসময় সাধারণ মানুষ রেললাইন পারাপার করলেও বছর খানেক আগে রেলগেট সংলগ্ন এলাকায় সাব ওয়ে তৈরী হওয়ায় রেলের তরফে রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ওই বন্ধ রেলগেট দিয়ে পারাপার করলে মাঝেমধ্যেই রেল পুলিশ হানা দিয়ে মোটা অঙ্কের জরিমানা করে রেল পুলিশ। স্বাভাবিক ভাবেই রেললাইনের উপর দিয়ে জয়ন্ত পাল রেল লাইন পারাপার করছিলেন এই তত্ব মানতে নারাজ। তাছাড়া অকূস্থল রেল গেট থেকে প্রায় ৫০ মিটার ভেতরে। লাইন যদি পারাপারই করেন ওই পুলিশ আধিকারিক তাহলে গেট ছেড়ে কেন তিনি এতটা ভেতরে গিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই পুলিশ আধিকারিক আত্মহত্যার উদ্যেশ্য নিয়েই এসেছিলেন লাইনের উপরে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।