Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পুজোয় দায়িত্ব সচেতন পুলিশ কর্মীদের মুখে হাসি ফোটাতে পিংলা থানায় পালিত হল 'বিজয়া সম্মেলনী'

 -Sabyasachi By -Sabyasachi October 29, 2026
পুজোয় দায়িত্ব সচেতন পুলিশ কর্মীদের মুখে হাসি ফোটাতে পিংলা থানায় পালিত হল 'বিজয়া সম্মেলনী'
সাধারণ মানুষ যখন পুজোর আনন্দে মেতে ওঠেন, তখন নিজেদের পরিবারের কথা ভুলে মানুষের সুরক্ষায় দিনরাত এক করে ডিউটি করেন পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা। পরিবারের সাথে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার সেই সুযোগ হয় না তাদের। আর সেই সমস্ত পুলিশ কর্মী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের কাজের প্রতি সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিল পিংলা থানা।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং পিংলা থানার ব্যবস্থাপনায় আজ পিংলা থানার ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হল 'বিজয়া সম্মেলনী' অনুষ্ঠান।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (IPS) পাপিয়া সুলতানা, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সহ একাধিক বিশিষ্ট পুলিশ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক অমল কুমার পন্ডা এবং একাধিক গুণীজন। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক (O.C) গোবর্দ্ধন সাহু।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, "সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে আমরা হাসিমুখে কাজ করতে প্রস্তুত। গুটিকয়েক ক্রিমিনালের জন্য আমরা, পুলিশরাই যথেষ্ট।" পাশাপাশি, প্রতিটি থানায় এই ধরনের আবেগঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপারের বক্তব্য শেষ হতেই তৈরি হয় এক আবেগপ্রবণ পরিবেশ। পুলিশ সুপার নিজে পিংলা থানার মহিলা পুলিশ কর্মী ও পুলিশ পরিবারের মহিলা সদস্যদের আলিঙ্গন করে বিজয়ার উষ্ণ অভ্যর্থনা জানান। এদিন পিংলা পুলিশের উদ্দোগে পিংলা ব্লকের পূজো কমিটিগুলিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেরা কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার্স ও ভিলেজ পুলিশকে পুরষ্কৃত করা হয়।