Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস। বুধবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ‘অর্ণব’। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।

 -Sabyasachi By -Sabyasachi October 26, 2026
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস। বুধবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ‘অর্ণব’। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’। এরপর সমুদ্রের উপর আরও শক্তি সঞ্চয় করে তা তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বুধবার অন্ধ্রপ্রদেশের উপকূলে ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার অবস্থান অনুযায়ী, নিম্নচাপটি আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৪৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ছিল।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এগিয়ে সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।